রসায়নবিজ্ঞান সংক্রান্ত তথ্য

রসায়নবিজ্ঞান সংক্রান্ত তথ্য:

> মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় : পরমাণু।

> যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয় তাদের বলে : আইসোটোন।

> নিউট্রন আবিস্কার করেন : চ্যাডউইক।

> যে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয় তাদের বলা হয় : আইসোটোপ।

> পরমাণু ( Atom) চার্জ নিরপেক্ষ হয়, এর কারণ : ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান।

> টুথপেষ্টের প্রধান উপাদান : ফ্লোরাইড ও ক্লোরাইড।

> CNG-এর অর্থ : কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস।

> প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান : মিথেন।

> ইউরিয়া সারের প্রধান কাঁচামাল : মিথেন গ্যাস।

> রেকটিফাইড স্পিরিট : ৯৫% ইথাইল এলকোহল(Alcohal) + ৫% পানি।

> জৈব ও অজৈব কাঁচামাল : নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয় : ইউরিয়া।

> পেট্রোল দ্বারা আগুন নেভানো যায় না। এর কারণ : পেট্রোল পানির চেয়ে হালকা ও এটি পানির সাথে মেশে না।

> সাধারণ ষ্টোরেজ ব্যাটারিতে সিসার ইলেকট্রোডের সাথে যে তরল ব্যবহৃত হয় তার নাম : সালফিউরিক এসিড।

> আকোয়া রিজিয়া : কনসেনট্রেটেড হাইড্রোক্লোরিক এসিড ও কনসেনট্রটেড নাইট্রিক এসিডের মিশ্রণ।

> স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহার করা হয় : নাইট্রিক এসিড।

> কি ধরনের পদার্থ বায়ু : মিশ্র পদার্থ।

> কাঁচ তৈরির প্রধান কাঁচামাল : বালি।

> এসবেসটস : অগ্নি নিরোধক খনিজ পদার্থ।

> আর্সেনিকে পারমাণবিক সংখ্যা : ৩৩।

> তামার সাথে মিশালে পিতল হয় : দস্তা(জিংক)।

> প্রাকৃতিক উৎস হতে প্রাপ্ত সবচেয়ে মৃদু পানি : বৃষ্টি।

> শুষ্ক বরফ বালতে বুঝায় : হিমায়িত কার্বন-ডাই-অক্সাইডকে।

> ইস্পাত সাধারণ লোহা হতে ভিন্ন। এর কারণ : সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে।

> রাসায়নিক অগ্নিনির্বাপক অগ্নিতে কি ভাবে কাজ করে : অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ